• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শিল্পি পলাশের স্ত্রী গামছা পেঁচিয়ে আত্মহত্যা

Gamca_polash1447681731ঢাকা : রাজধানীর জিগাতলার একটি বাসায় ক্লোজআপ ওয়ান তারকা পলাশের স্ত্রী সোনিয়া আক্তার(২৫) ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পলাশ সঙ্গীতাঙ্গনে ‘গামছা পলাশ’ নামে পরিচিত।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে সোনিয়ার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে কী কারণে সোনিয়া আত্মহত্যা করেছে, তা জানা সম্ভব হয়নি।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো তথ্য আসেনি। এ রকম কিছু হয়ে থাকলে জানানো হবে।

এক বিনোদন সাংবাদিক সোনিয়ার চাচাত বোনের বরাত দিয়ে জানান, সোনিয়ার লাশ উদ্ধার করে ধানমন্ডির পপুলার হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে জানতে গামছা পলাশের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রথমে তা বন্ধ পাওয়া যায়।পরে ফোনটি মাঝে মাঝে খোলা পাওয়া গেলেও তিনি কল রিসিভ করেননি।

একটি সূত্র প্রথমে জানায়, সোনিয়ার লাশ ল্যাবএইড হাসপাতালে আছে। পরে জানা যায়, লাশ ধানমন্ডির পপুলার হাসপাতালে নেওয়া হয়েছে। সোনিয়ার এক বন্ধু পপুলার মেডিক্যালে গিয়ে জানতে পারেন, লাশ নাটোরের গোপালপুরে নেওয়া হচ্ছে।

সোনিয়ার পারিবারিক সূত্র জানায়, সোনিয়া আক্তার রাজশাহী সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে রাজধানীর ইউআইটিএস(UITS) থেকে স্নাতক সম্পন্ন করেন। পলাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও সঙ্গীত বিভাগে পড়াশোনা করেছেন। প্রেম করে বিয়ে করেন পলাশ ও সোনিয়া। তাদের ঘরে অহি নামে দেড় বছরের একটি কন্যা সন্তান আছে।

সোনিয়ার গ্রামের বাড়ি নাটোরের লালপুর থানার গোপালপুরের নারায়ণপুর গ্রামে। গামছা পলাশের গ্রামের বাড়ি রাজশাহীতে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ