বিশেষ প্রতিনিধি: মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনাজপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অমর একুশে বই মেলা ২০১৬। আঞ্চলিক সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব সমৃদ্ধ লেখকদের লেখা নিয়ে নতুন নতুন অনেক বই এসেছে এবারের বই মেলায় ।
রবিবার রাত সাড়ে ৮টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের আয়োজনে নাট্য সমিতি প্রাঙ্গনে অমর একুশে বই মেলার উদ্ভোধন করেন দিনাজপুর নাট্য সমিতির অধ্যক্ষ কাজী বোরহান উদ্দীন।
নাট্য সমিতি মঞ্চে বই মেলা উদ্ভাধন পূর্ব এক আলোচনা সভা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মীর্জা আনোয়ারুল ইসলাম তানু‘র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, নবরুপীর সাধারন সম্পাদক শাহ জাহান শাহ , দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল হক ছুটু, কথাসাহিত্যিক জিল্লুর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু।
ছড়া ,গল্প, কবিতা ও উপন্যাস লেখা নিয়ে এবারের বই মেলায় জেলার বিভিন্ন উপজেলার লেখকরা ২০টি স্টল খুলেছে।