দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: ভোক্তা অধিকার দিবসে“এন্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন” এই স্লোগান সামনে নিয়ে মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাৎ জামান চৌধুরী জজ উপজেলা চেয়ারম্যান দেবীগঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় পরিমল দে সরকর, লুৎফুন নাহার লাকীসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসানসহ দেবীগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ধীমান কুমার রায় নীলু সহ সাংবাদিক বৃন্দ।