• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালি পেটে থাকার যত বিপদ

11স্বাস্থ্য ডেস্ক : ব্যস্ততার কারণে অনেকে না খেয়েই কাজে বেরিয়ে পড়েন। কিংবা কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে সঠিক সময়ে খাওয়া হয় না। কিন্তু সাম্প্রতিক এক গবেষণার ফলে জানা যাচ্ছে, খালি পেটে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। খালি পেট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একজন ব্যক্তি যিনি উপোস করে রয়েছেন বা ক্ষুধার্ত রয়েছেন, তিনি কয়েক মুহূর্তের জন্য যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন।

তবে এ ছাড়াও ক্ষুধার্ত থাকার নানা ধরনের অপকারিতা রয়েছে, যা শরীর ও মনে প্রভাব ফেলে। জেনে নিন, বেশিক্ষণ খালি পেটে থাকলে আরো যেসব সমস্যা হতে পারে।

* খাবার থেকে নিজেকে যত দূরে সরিয়ে রাখবেন তত বেশি খাবারের প্রতি চাহিদা বেড়ে যায়। এর ফলে অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, বেশি খাওয়া এই ধরনের নানা সমস্যা হতে পারে। আর প্রত্যেহ অনিয়মের ফলে শরীরে ভয়ংকর প্রভাব ফেলতে পারে।

* ক্ষুধার্ত থাকার ফলে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে।

* নিয়মিত বিরতিতে না খেলে রক্তে শর্করার পরিমাণ প্রভাবিত হতে পারে। আর রক্তের শর্করার পরিমাণ ওঠানামা করা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

* নির্দিষ্ট সময় পরে না খেলে শরীরের এনার্জি কমতে শুরু করে। এর ফলে ঘুম ঘুম ভাব, ক্লান্তি, দুর্বল লাগা প্রভৃতি সমস্যা হতে পারে।

* ক্ষুধার্ত থাকায় কাজে মনোনিবেশের ক্ষমতা কমে যেতে পারে। মাথায় খালি খাবারসংক্রান্ত চিন্তাভাবনা হতে পারে।

* খাবারের অভাবে শরীরে এনার্জি থাকবে না। ফলে উৎপাদন ক্ষমতা কমবে। ধীরে ধীরে শরীরও ভেতর থেকে ক্ষতিগ্রস্ত হবে।

* শরীর ক্রমেই না খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে। এর ফলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ