সিসি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ছেলেকে বলুন(তারেক রহমান), জিয়াউর রহমান দেশের ১ নম্বর নয় ৭ নম্বর প্রেসিডেন্ট। বঙ্গবন্ধু ‘পাকবন্ধু’ নয়, তিনি বাংলাদেশের বন্ধু। আমি আগামী ৪ তারিখে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে এ কথাই বলবো।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ছাড়া জিয়াউর রহমান শূন্য। আর জিয়াউর রহমান ছাড়া স্বাধীনতা প্রশ্নবোধক’।
মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দেশের বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপট’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষক শ্রমিক জনতা লীগ এ সভা আয়োজন করে।
কাদের সিদ্দিকী বলেন, ‘অনবিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান’ বলেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই এই বক্তব্যের ভিত্তির ওপর দাঁড়িয়েই সকলকে যথাযথ সম্মান দিতে হবে।