• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসলামীক স্টেট নয়, আইএস মানে ইসরাইলী স্টেট-সংস্কৃতিমন্ত্রী

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বিভিন্ন সংগঠনের জঙ্গীবাদ বিরোধী পৃথক সভা, সমাবেশ, শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুরে জেলা জাতীয় শ্রমিকলীগ ও নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেলা গ্রামীণ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন এসব কর্মসূচি পালন করে।
জেলা শহরের শহীদ মিনার চত্ত্বরে জাতীয় শ্রমিকলীগ নীলফামারী জেলা শাখা আয়োজিত সন্তাস ও জঙ্গিবাদ বিরোধী  শ্রমিক সমাবেশের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এসময় জাতীয় শ্রমিকলীগ নীলফামারী জেলা শাখার সভাপতি আবু সাঈদ শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা যুব মহিলালীগের সভাপতি আরিফা সুলতানা, জেলা জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা সেচ্ছাসেকব লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, বাস-মিনিবাস,ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবুদ্দৌলা জকি ও সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন প্রমুখ।
এসময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আইএস মানে ইসরাইলী স্টেট, ইসলামীক স্টেট নয়। ওই আইএসের জম্ম সিরিয়ায়। সেখান থেকে অনেক দুর দূরান্তে বিশ্বের বিভিন্ন দেশে ওই আইএসর নামে হামলা চালানো হচ্ছে। কিন্তু আইএস এর জন্মস্থান সেই সিরিয়া থেকে মাত্র ৫০ কিলোমিটার দুরে ইরাইলে হামলা করে না আইএস নামের জঙ্গিরা। এর কারন ওই ইসরাইল আইএসের দালাল।
ইসরাইলের এ্যাজেন্টরা বাংলাদেশের দেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে ব্যবহার করে জঙ্গিবাদ সৃষ্টি করছে।
‘দেশে জঙ্গী হামলা শুরু হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে। ছায়নট, সিবিবির সমাবেশে বোমা হামলা, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাথা। তারা ক্ষমতায় এসে বাংলাভাই সৃষ্টি করেছে, একসাথে দেশের সকল জেলায় বোমা হামলা হয়েছে, এরপরও তারা বলেছিলেন দেশে জঙ্গী নেই। সেটি নাকি মিডিয়ার সৃষ্টি ছিল।
‘বিএনপি-জামায়াত জঙ্গীবাদের জম্ম দিয়েছে। সেই জঙ্গীর এখন দেশ বিদেশের সাথে সংযোগ হয়েছে। দেশের উন্নয়নসহ্য করতে নাপেরে আজ তারা জঙ্গীবাদকে আরো উস্কে দিচ্ছে।’
শেষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে একটি জঙ্গীবাদ বিরোধী শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
অপরদিকে শনিবার দুপুরে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সামনের সড়কে ওই সমিতির জেলা গ্রামীণ ইলেকট্রিশিায়ন ইউনিয়ন ঘন্টাব্যাপী জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন জেলা গ্রামীণ ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সভাপতি আব্দুস সবুর স¤্রাট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মৃত্যুঞ্জয় রায়, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক শরৎ চন্দ্র রায় প্রমুখ। বক্তারা ইসলামের নামে জঙ্গীবাদ রুখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ