• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

খালেদার সঙ্গে জন কেরির বৈঠক

khaladaঢাকা: ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার সকালে কেরি বঙ্গবন্ধু জাদুঘর, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা হয়ে বারিধারায় তার দেশের দূতাবাস কমপ্লেক্সে যান। বিকেলে সেখানেই কেরির সঙ্গে দেখা করতে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
গুলশানের বাড়ি থেকে বিকাল সোয়া ৪টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন। প্রায় এক ঘণ্টা পর তাকে বেরিয়ে আসতে দেখা যায়।
খালেদার সঙ্গে আরও দুটি গাড়িতে যুক্তরাষ্ট্রের চ‌্যান্সরি কমপ্লেক্সে ঢোকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ।
তবে জন কেরির সঙ্গে খালেদার কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ