• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শোক দিবসে জন্মদিন পালনের মামলায় খালেদাকে তলব

খালেদাসিসি ডেস্ক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের ঘটনায় করা এক নালিশি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে তলব করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. মাজহারুল ইসলাম এ আদেশ দেন। ১৭ অক্টোবর তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। তার আইনজীবী দুলাল মিত্র ইত্তেফাককে বলেন, ১৯৯৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া প্রথম এই দিনে জন্মদিন পালন করেন। এটি যে তাঁর ভুয়া জন্মদিন তা প্রমাণে আমরা চারটি নথি আদালতে দাখিল করেছি। এই চারটি হলো, খালেদা জিয়ার পাসপোর্টের কপি যেটাতে জন্মতারিখ উল্লেখ রয়েছে ৫ আগস্ট, বিয়ের কাবিননামা যাতে জন্মতারিখ ১৯৪৪ সালের ৯ আগস্ট, মেট্রিক পরীক্ষার নম্বরপত্র যেটাতে জন্মতারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর এবং দৈনিক বাংলা পত্রিকায় ১৯৯১ সালে প্রকাশিত তাঁর জীবনীর কপি যাতে উল্লেখ রয়েছে তাঁর জন্মতারিখ ১৯৪৫ সালের ১৯ আগস্ট।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে ভুয়া জন্মদিনে উৎসব করেন খালেদা জিয়া ও তাঁর দলের নেতা-কর্মীরা। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে কুৎসা ও বানোয়াট কথা বলা হয়। এ কারণে নালিশি মামলাটি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ