• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |

বাংলাদেশের সংগ্রহ ২৬৫ রান

bd_35464খেলাধুলা ডেস্ক : ড্যাশিং ওপেনার তামিম ইকবার ও মাহমুদুল্লাহ রিয়াদের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৬৫ রান। এর জন্য তাদের ব্যয় করতে হয়েছে সব উইকেট। জিততে হলে সফরকারিদের করতে হবে ২৬৬ রান। এর আগে দলীয় ১৬৩ রানে রেখে আউট হলেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে ৯৮ বল মোকাবেলা করে তিনি নিজের সংগ্রহে নেন ৮০ রান। এর মধ্যে ছিল ৯টি বাউন্ডারি। এর পর মাহমুদুল্লাহর সাথে মাঠে নামেন সাকিব আল হাসান। তারও আগে দলে ৮৪ রানে ফিরে যান ইমরুল কায়েস। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকার বিদায় নিলেও এখন তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটে এগুচ্ছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ২৫ ওভারে শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২৩ রান। তামিম ক্রিজে আছেন ৬৮ রান নিয়ে। সাথে ১২ রনে আছেন মাহমুদুল্লাহ। এর আগে দলীয় ১ রানে আর ব্যাক্তিগত শূন্য রানে বিদায় নেন সৌম্য সরকার।
তামিমের সঙ্গে জুটিটাকে শতরানের দিকে নিতে পারলেন না ইমরুল কায়েস। দ্বিতীয় স্পেলে ফিরেই জুটি ভাঙেন অফ স্পিনার মোহাম্মদ নবি। তার বল ইমরুলের কায়েসের। তিনি আউট হন ৩৭ রানে। ব্যাটের কানায় লেগে প্যাড হয়ে স্টাম্পে আঘাত হানে। অবশ্য তামিম ইকবাল-ইমরুল কায়েসের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ।
তবে দলের স্কোর ২০০ পার হওয়ার পর পরই দ্রুত ফিরে যান কয়েকজন ব্যাটসম্যান। এর মধ্যে সাব্বির রহমান রশিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৫ বলে ২ রান করেন তিনি। অবশ্য ক্ষেত্র প্রস্তুত ছিল তবে ঝড় তুলতে পারেননি মুশফিকুর রহিম। রশিদ খানের বলে বোল্ড হওয়ার আগে ৭ বলে ৬ রান করেন তিনিও। রানের গতি বাড়ানোর চেষ্টায় ফিরে যান মাহমুদউল্লাহ। মোহাম্মদ নবির বলে সীমানায় ধরা পড়ার আগে ৬২ রান করেন তিনি। ৭৪ বলে খেলা ইনিংসটি গড়া ৫টি চার ও দুটি ছক্কায়।
বাংলাদেশকে বড় পুঁজি এনে দিতে লড়া মাহমুদউল্লাহ অর্ধশতক করেন ৬৫ বলে। দৌলত জাদরানের বলে লংঅন ও মিডউইকেটের মাঝ দিয়ে দারুণ এক চারে অর্ধশতক করেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। দলকে ভালো অবস্থানে পৌঁছে দিয়ে গেছেন তামিম ইকবাই। মিরওয়াইস আশরাফের বলে লংঅফে ধরা পড়ার আগে ৯৮ বলে ৮০ রান করেন এই বাহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। তামিমের বিদায়ে ভাঙে তার সঙ্গে মাহমুদউল্লাহর ৭৯ রানের জুটি।
একপ্রান্তে টিকে থেকে অর্ধশতক করেন তামিম ৬৩ বলে। লেগ স্পিনার রশিদ খানের বল কাট করে চার হাঁকিয়ে নিজের ৩৩তম অর্ধশতকে পৌঁছান এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। এই ইনিংস খেলার পথেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার রানের মাইলফলক অতিক্রম করেন তিনি। তামিম-ইমরুলের জুটিকে শতরান পর্যন্ত যেতে দেননি মোহাম্মদ নবি। এই অফ স্পিনিং অলরাউন্ডার দ্বিতীয় স্পেলে ফিরে ভাঙেন ৮৩ রানে। তার বল ইমরুলের ব্যাটের কানায় লেগে প্যাড হয়ে স্টাম্পে আঘাত হানে।
১৩ ও ২১ রানে দুবার জীবন পাওয়া ইমরুলের ইনিংস থামে ৩৭ রানে। তামিম ইকবাল-ইমরুল কায়েসের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। দুই বাঁহাতি ব্যাটসম্যান খেলেন দারুণ কিছু শট। ভাগ্যটাও ছিল এই দুই জনের সঙ্গে। শুরুতেই শূন্য রানে ফিরে যান সৌম্য সরকার। দৌলত জাদরানের বল পুল করতে গিয়ে মিডউইকেটে সহজ ক্যাচ দেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ