• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তামিমের ৯০০০ রান

%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%aeসিসি নিউজ : এবার ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশে দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের ৩ সংস্করণ মিলিয়ে তিনি এ রান সংগ্রহ করেছেন। এ মাইলফলক ছুঁতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫ রান প্রয়োজন ছিল তার। তৃতীয় ওভারের শেষ বলে দওলত জাদরানের বলে স্কয়ার লেগ দিয়ে ৪ মেরে মাইলফলক স্পর্শ করেন তিনি। পক্ষান্তরে ৩ সংস্করণের প্রতিটিতে আলাদা আলাতা করেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান ও সর্বোচ্চ ইনিংস রয়েছে তামিমের দখলেই।
তামিম খেলেছেন সব মিলিয়ে ২৪৮ ম্যাচের ২৮৫ ইনিংস। আর এর মাধ্যমেই ৯ হাজার রান হলো তার। তামিমের চেয়ে বেশ খানিকটা পেছনে থেকে আন্তর্জাতিক রানে দ্বিতীয় অবস্থানে সাকিব আল হাসান। এই ম্যাচের শুরুতে সাকিবের রান ৮ হাজার ৩২৪। ৭ হাজার ২৭৩ রান নিয়ে মুশফিকুর রহিম তৃতীয়। আর ৬ হাজার ৬৫৫ রান নিয়ে ৪ নাম্বারে আছেন বর্তমানে আন্তজাতিক ক্রিকেটের বাইরে থাকা মোহাম্মদ আশরাফুল। আর সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ৫ হাজার ১৯৪ রান নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ