• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাসিনার অধীনে নির্বাচনে আসুন, খালেদাকে নাজমুল হুদা

খালেদাঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের অধীনে নির্বাচনে আসতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় নাজমুল হুদা এই আহ্বান জানান। ‘নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসায় খালেদা জিয়া ও তার দলের নেতাদের সাধুবাদ জানিয়ে বিএনপির সাবেক এই নেতা বলেন, ‘এতদিন আপনারা তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে ব্যস্ত ছিলেন, এখন তা থেকে সরে এসে নিরপেক্ষ সরকার প্রশ্নে সোচ্চার হয়েছেন। মহাজোট সরকারের অধীনে নির্বাচন অংশগ্রহণ করুন, তাতে দেশের গণতন্ত্র আরও সুসংহত হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক শ্রমিক পার্টির (কেএসপি) সাধারণ সম্পাদক লায়ন সালাম মাহমুদ। প্রধান আলোচক ছিলেন দৈনিক নবচেতনার সম্পাদক মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের নেতা রেদুয়ান খন্দকার, বিএনএ’র জোটের নেতা মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, দৈনিক আজকের বিনোদনের যুগ্ম সম্পাদক শাহ্ আশেক হোসাইন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ