• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডিমলায় যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

jobodal-3ডিমলা (নীলফামারী) প্রতিনধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গৌরমময় ৩৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং কেন্দ্রীয় কর্মসূচীর অংশ অনুযায়ী ডিমলা উপজেলা যুব দলের সভাপতি গোলাম রব্বানী প্রধানের নের্তৃত্বে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীতে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় ডিমলা সদরের বিএনপি’র সাংগঠনিক অফিসে। পরে বিকাল ৪ টায় যুব দলের সভাপতি গোলাম রব্বানী প্রধানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলা সদরের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে। র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুজ্জামান গাজী, বিএনপি নেতা আরিফুল ইসলাম লিটন, যুব দল নেতা মোঃ কামরুজ্জামান,আশিকুর রহমান, আবু বক্ক্র সিদ্দিক, আলমগীর হোসেন প্রমূখ। প্রায় শতাধিক বিএনপি ও যুব দলের নেতা কর্মীর অংশ গ্রহনে র‌্যালীটি ডিমলা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে সাংগঠনিক কার্যালয়ে এসে জমায়েত হলে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় যুব দলের সভাপতি গোলাম রব্বানী প্রধানের সভাপতিত্বে বক্তৃতা করেন যুব দল ও বিএনপির নেতাকর্মীরা। শেষে যুব দলেরর প্রতিষ্ঠা বার্ষিকীর দীর্ঘায়ু ও দেশ ও জাতীর শান্তি কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিলাদ মাফিলটি মাও. আবু বক্কর সিদ্দিক পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ