• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

বিএনপিঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দুইদিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে দলটি। রবিবার ঢাকায় এবং পরদিন সোমবার সারাদেশে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
শনিবার পৃথকভাবে দলীয় এই কর্মসূচি ঘোষণা করা হয়। সকালে মহানগর বিএনপির যৌথসভা শেষে ঢাকার কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। এরপর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সোমবারের কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তারা ওই কর্মসূচি পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ