• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সম্মেলনে কাউন্সিলর হিসেবে যোগ দেবেন জয়

জয়সিসি নিউজ: রংপুরের সন্তান হিসেবে আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে কাউন্সিলর হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দপ্তর উপ-পরিষদের রংপুর বিভাগের বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

মাহাবুব উল আলম হানিফ বলেন, সজিব ওয়াজেদ জয় রংপুরের সন্তান। তাই রংপুরের সন্তান হিসেবে কাউন্সিলর কার্ড নিয়ে আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে যোগ দেবেন।

নিরাপত্তা ব্যবস্থার কথা বর্ণনা করে তিনি বলেন, এবারের সম্মেলনে অন্য যে কোনো সময়ের সম্মেলনের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর হবে। সারা দেশের কাউন্সিলর ও ডেলিগেট লিস্ট অনুযায়ী সম্মেলন কেন্দ্রে প্রবেশ করানো হবে। তাই এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে এ সম্মেলনকে ঘিরে যেমন আমাদের আবেগ আছে, উচ্ছাস আছে; ঠিক তেমনি আমাদের সতর্কও থাকতে হবে। এই আবেগ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে যেন কোনো অনুপ্রবেশকারী সীমানার মধ্যে ঢুকে কোন ধরনের ব্যাঘাত সৃষ্টি করতে না পারে বা ছোট খাটো ঘটনা ঘটিয়ে কোন খবর সৃষ্টি করতে না পারে, সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে পারে।

সিলেটের কলেজের ছাত্রী খাদিজা আক্তারের উপর হামলাকারী প্রসঙ্গে হানিফ বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে। অপরাধী অপরাধীই, ক্রিমিনালের কোনো আইডেন্টিটি থাকতে পারে না। তাকে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান এমপি, এসএম কামাল হোসেন, এনামুল হক শামীম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ