• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিব-উন-নবীকে কারাগারে পাঠানোর নির্দেশ

sohelসিসি নিউজ: নাশকতার মামলায় ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ রবিবার সকালে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে সোহেল আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এ ছাড়া বিচারক লুৎফর রহমান শিশিরের আদালতে রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার ২০ মামলা ও মতিঝিল থানায় দায়ের করা ৪ মামলায় জামিন আবেদন করেন সোহেল। এসব মামলায়ও আদালত জামিন নামঞ্জুর করে।
সাহেলের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, মুখ্য মহানগর হাকিম আদালতে বিভিন্ন বিচারকের এজলাশে জামিন শুনানি চলছে। এ পর্যন্ত বেশ কয়েকটি মামলায় তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ হয়েছে।
আইনজীবীরা জানান, নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ- ৩ মাসের টানা অবরোধ হরতালের মধ্েয নাশকতার বিভিন্ন ঘটনায় এসব মামলা দায়ের করা হয় ঢাকার বিভিন্ন থানায়।
উল্লেখ্য, রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় গ্রেফতার রয়েছেন সোহেলের ছোট ভাই রাশেদ-উন-নবী বিপ্লব। এই ঘটনার সঙ্গে সোহেলের সম্পৃক্ততা রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ