ঢাকা: প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলর হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর তালিকায় তাদের নাম রয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা আপা ও আমাদের নেত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর লিস্টে এক, দুই ও তিন নম্বরে রয়েছেন।
এর আগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানা পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি আগামী ২২-২৩ অক্টোবর অনুষ্ঠেয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিলর হয়েছেন।