সিসি ডেস্ক: অভিষেক মাচেই স্পিন জাদু দেখাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত তুলে নিয়েছেন ৫ উইকেট। সর্বশেষ জনি বেয়ারস্টোকে ফিরিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচেই ৫উইকেটের ক্লাবে অংশগ্রহন করলেন এই অলরাউন্ডার। আজ টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের প্রথম এবং সেই সাথে নিজের প্রথম টেস্ট উইকেট নেন মিরাজ। ফেরান ওপেনার বেন ডাকেটকে। এর পর এক এক করে বিদায় করেন জো রুট,গ্যারি ব্যালেন্স ও মঈন আলীকে।
বেয়ারস্টো-উকসের ৪৩ রানের জুটি ভাঙার মধ্য দিয়ে ইংল্যান্ডের সাত উইকেটের পতন হলো। তার আগে মঈন-বেয়ারস্টোর ৮৮ রানের পার্টনারশিপও ভাঙে মিরাজের হাত ধরে। ব্যক্তিগত ৬৮ রানে সাজঘরে ফেরেন পাঁচবার রিভিউর হাত থেকে বেঁচে যাওয়া মঈন আলী!
প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৫৮ রান।