• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাসদ থেকে ৭ নেতাকে অব্যাহতি

জাসদসিসি নিউজ: ধারাবাহিকভাবে দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাত নেতাকে সকল পদ-পদবী ও দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন, সহ-সভাপতি ইন্দু নন্দন দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক করিম সিকদার, সদস্য শরীফ নূরুল আম্বিয়া, সদস্য মইনউদ্দিন খান বাদল ও সদস্য মুশতাক হোসেন।
জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির চতুর্থ সাধারণ সভা শুক্রবার বিকেল চারটায় দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় গত ১২ মার্চ অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কাউন্সিলের দিন থেকে ধারাবাহিকভাবে দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত ওই সাত নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।
সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাবনা উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ-এর দফতর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা জানানো হয়। -বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ