• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘নুরুদ্দিন তুমি কিন্তু মাইর খাবা, তুমি থামো’

হাসিনা সিসি ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ছাড়া অন্য কেউ- তা ভাবতেই পারেন না নেতাকর্মীরা। তারা চান, বঙ্গবন্ধুকন্যা যতদিন বেঁচে থাকবেন ততদিন দলের দায়িত্বে থাকবেন। শেখ হাসিনার বয়স ৭০ থেকে নামিয়ে ৩০ এর কোটায়ও ভাবতে চান ‘নেত্রীপাগল’ তৃণমূল নেতারা। তাই চলমান কাউন্সিলে সভাপতি পদে কোনো ভোটাভুটি চান না দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কাউন্সিলররা।

রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয় জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন।

সকাল ৯টা ৪০ মিনিটে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে কাউন্সিল অধিবেশনের কাজ শুরু করেন শেখ হাসিনা। শুরুতে আশরাফুল ইসলাম সঞ্চালকের বক্তব্য দেন। তার পরে শেখ হাসিনা বক্তব্য দেন। পরে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নেন শেখ হাসিনা।

শেখ হাসিনা তার বক্তব্য দেন বলেন, “আমি থাকতে থাকতে নতুন নেতৃত্ব আনুন। আমি চাই, আমি বেঁচে থাকতেই নতুন নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করতে।”

তার বক্তব্যের পর কাউন্সিলররা সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। শুরুতে রাজশাহী, ময়মনসিংহ, সুনামগঞ্জ, ঝালকাঠি ও টাঙ্গাইল থেকে আসা কাউন্সিলররা বক্তব্য দেন।

এসময় লক্ষ্মীপুরের এক কাউন্সিলর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন বক্তব্য দিতে গিয়ে তার ‘নেত্রীভক্তির’ বহিঃপ্রকাশ ঘটান। এসময় খুব আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

নুরুদ্দিন শেখ হাসিনার উদ্দেশে বলেন, “আপনাকে সভাপতির পদে থাকতে হবে। বয়সের অজুহাত দিতে পারবেন না। আপনার বয়স আপনি ৭০ বললেও আমরা মনে করি ৩০। তাই আপনি এ পদে অনেক দিন থাকতে পারবেন।”

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, “নুরুদ্দিন তুমি কিন্তু মাইর খাবা, তুমি থামো।”

উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১৯টি জাতীয় সম্মেলন হয়েছে আওয়ামী লীগের। এই সম্মেলনে দলের শীর্ষ পর্যায় থেকে কার্যনির্বাহী কমিটি পর্যন্ত নির্বাচিত হয়েছেন শত শত নেতা। তবে এখন পর্যন্ত সভাপতি হয়েছেন সাতজন। এর মধ্যে বর্তমান সভাপতি শেখ হাসিনা সর্বোচ্চ সাতবার সভপতির দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনবার সভাপতি নির্বাচিত হয়েছেন।

১৯৮১ সালে ১৩তম জাতীয় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন শেখ হাসিনা। এর পর থেকে ৩৫ বছর ধরে দলটির নেতৃত্বে রয়েছেন তিনি।

নিউজবাংলাদেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ