ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও পেসার শুভাশীষ রায়।প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শফিউল ইসলাম।
সোমবার মিরপুর টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান, শুভাশীষ রায় ও মোসাদ্দেক হোসেন।