• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একাংশ ঘোষণা

আ’লীগসিসি নিউজ : আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৩ জন সভাপতিমণ্ডলীর সদস্য, ৫ জন সম্পাদক ও ২ জন উপ-সম্পাদক এবং ২৮ জন কার্যনির্বাহী সংসদের সদস্য পদ খালি রেখে এ কমিটি ঘোষিত হলো।
আগামী শুক্রবার (২৯ অক্টোবর) নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় ২৮ জন কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হবেন বলেও জানান ওবায়দুল কাদের। আর ৫ জন সম্পাদক ও ২ জন উপ-সম্পাদকের নাম ঘোষিত হবে দুয়েক দিনের মধ্যেই।
নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য ১৭ জন ও যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন। সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, অর্থ সম্পাদক টিপু মুনশি, আইন সম্পাদক আবদুল মতিন খসরু, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি।
গত রবিবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।
কাউন্সিলররা শেখ হাসিনাকে কার্যনির্বাহী সংসদের বাকি ৭৯ সদস্যকে নির্বাচনের দায়িত্ব দিলে তিনি ১৯ জনের মধ্যে ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, কোষাধ্যক্ষ ও চারজন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সভাপতিমণ্ডলীর সদস্য।
সেদিন নির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, পীষুষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান ও অ্যাডভোকেট আব্দুল মান্নান।
যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
কোষাধ্যক্ষ পদে পুনর্র্নিবাচিত হন এইচ এন আশিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ