• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দুই হাতে বোলিং করা ইয়াসির জান আসছেন!

ইয়াসির জানসিসি ডেস্ক: ক্রিকেট জগতে বিস্ময়ের যেনো শেষ নেই। পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরামকে বলা হয় ‘সুলতান অফ সুইং’ আর সাউথ আফ্রিকান পেসার ডেল স্টেইনকে ডাকা হয় ‘স্টেইনগান’ নামে। একজনের অস্ত্র সুইং অন্যজনের গতি। একারণেই তাদের এমন ডাকনাম।
ভাবুনতো, এই দুইজন বোলার যদি একসঙ্গে একটা ওভার বল করেন ! অর্থাৎ এক বলে বাঁ-হাতি ওয়াসিম আকরাম, ঠিক পরের বলেই ডান হাতি স্টেইন। ব্যাটসম্যানের অবস্থাটা কি হবে? উইকেট বাঁচাতে রীতিমতো নাভিশ্বাস হওয়ারই কথা ব্যাটসম্যানদের।
এবার আসি আসল কথায়, যেমন চিন্তুা ঠিক তেমনই আবিস্কার। সমান গতি আর সুইং মিশিয়ে দুই হাতেই বল করতে পারেন এমন ক্রিকেটারও চলে এসেছেন জগতে। বিস্ময়কর হলেও সত্যি পাকিস্তানি এ পেস বোলারের নাম ইয়াসির জান।
২১ বছর বয়সী এই বোলারকে নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বে। বাঁহাতে যখন ইয়াসির জান বল নিয়ে দৌড়ান মনে হয় ওই বুঝি ছুটে আসছেন সেই ওয়াসিম আকরাম। ঠিক পরের বলেই ডানহাতি জানকে দেখতে অবিকল ডেল স্টেইন।
লাহোর ক্রিকেট একাডেমীর ক্রিকেটার ইয়াসির জান প্রথম সুযোগ পান রাওয়ালপিন্ডি অনূর্ধ্ব-১৬ দলে। বিস্ময়কর এ বোলার বাঁহাতে ঘন্টায় ১৪৫ কিলোমিটার এবং ডান হাতে ১৩৫ কিলোমটিার গতিতে বল করতে পারেন।
ইতিমধ্যে পাকিস্তান সুপারলিগ পিএসএলে লাহোর কালান্দার্স আগামী ১০ মৌসুমের জন্য চুক্তি করে নিয়েছে ইয়াসির জানের সঙ্গে। তবে সবকিছু পেছনে রেখে বিস্ময় বোলার ইয়াসির জানের আসল স্বপ্ন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে নাম লেখানো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ