• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা

1212ঢাকা: শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি মাননীয় চেয়ারপারসনের নির্দেশক্রমে বিএনপি গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।
বাবু স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া জুয়েল ছাত্রদলের গত কমিটির সভাপতি ছিলেন।
এদিকে সাদেক আহমেদ খানকে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
বার্তায় জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. শফিউজ্জামান খোকন বিএনপি গঠনতন্ত্রে এক ব্যক্তির এক পদ বিধানের প্রেক্ষিতে সংগঠনের সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি নেয়ায় চেয়ারপারসন নির্দেশক্রমে সাদেক আহমেদ খানকে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হিসেবে বিএনপি গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনীত করেছেন।
এ ছাড়া বুধবার রাতে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে অ্যালবার্ট পি কস্তাকে। তিনি যুবদলের সহসভাপতির দায়িত্বে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ