• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিরাজের বিশ্ব রেকর্ড

মিরাজখেলাধুলা ডেস্ক : ক্যারিয়ারের শুরুতেই বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। প্রথম দু’টেস্টেই ৫ বা ততোধিক উইকেট শিকার করে চতুর্থ স্পিনার হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললেন তিনি। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকারের পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও ৬ উইকেট নিলেন তিনি। ফলে বিশ্বের চতুর্থ স্পিনার হিসেবে ক্যারিয়ারের প্রথম দু’টেস্টে ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন মিরাজ। এর আগে এ তালিকায় নাম উঠেছে অস্ট্রেলিয়ার ডান-হাতি লেগ স্পিনার অস্ট্রেলিয়ার ক্লারি গ্রিমমেট, ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার নিক কুক ও ভারতের ডান-হাতি লেগ স্পিনার নরেন্দ্র হিরওয়ানি। গ্রিমমেটের প্রথম ২ টেস্টের ৪ ইনিংসে ৫, ৬, ৫ ও ২ উইকেট নেন। আর কুক নিজের প্রথম দু’টেস্টের ৪ ইনিংসে উইকেট নেন যথাক্রমে- ৫, ৩, ৫ ও ৪। প্রথম ২ টেস্টের ৪ ইনিংনে হিরওয়ানির উইকেট শিকার ছিলো যথাক্রমে ৮, ৮, ২ ও ৬।
গ্রিমমেট ও হিরওয়ানি টেস্ট ক্যারিয়ারের প্রথম ২ টেস্টে ৩ বার ৫ বা ততোধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। যা এখনো তাদের দখলে। তবে গ্রিমমেট ও হিরওয়ানির পাশে নাম লেখার সুযোগ রয়েছে বাংলাদেশের মিরাজের। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেই গ্রিমমেট ও হিরওয়ানির পাশে নাম লিখবেন মিরাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ