• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

২৪৪ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

criখেলাধুলা ডেস্ক : মধ্যাহ্ন বিরতির আগ মুহূর্তে আউট হয়েছেন সাব্বির রহমান। তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ২৬৮/৭। লিড দাঁড়িয়েছে ২৪৪ রানের।
ব্যাট করছেন শুভাগত হোম (১৫)। ফিরে গেছেন সাব্বির রহমান (১৫), মুশফিকুর রহিম (৯), সাকিব আল হাসান (৪১), ইমরুল কায়েস (৭৮)।
মিরপুরে প্রথম ইনিংসে ২৪ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ শনিবার দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তোলে ৩ উইকেটে ১৫২ রান। প্রথম ইনিংসের ঘাটতি কাটিয়ে তখন বাংলাদেশ এগিয়ে ১২৮ রানে। সেখান থেকে রোববার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে স্বাগতিকরা।
আগের দিনের শেষ বলে অযাচিত শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। দিন শেষে ৫৯ রানে অপরাজিত থাকা ইমরুল কায়েসের সঙ্গে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান।
ইংলিশ স্পিনার মঈন আলীর করার দিনের চতুর্থ বলেই ৪ মেরে শুরু করেন ইমরুল। এরপর দু’জন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ইনিংসের ৪৫তম ওভারে জাফর আনসারির শেষ বলে সাকিব চার মারলে দলের স্কোর ২০০ স্পর্শ করে। কিন্তু পরের ওভারে মঈনের প্রথম বলেই সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে যান ইমরুল (১২০ বলে ৭৮)। বাংলাদেশের লিড তখন ১৭৬।
ইমরুলের বিদায়ের পর নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন সাকিব। ২৩ রানে অবশ্য সাকিব একবার জীবন পান। আনসারির বলে চারের পর ছক্কা হাঁকানোর চেষ্টায় সহজ ক্যাচ দেন ডিপ মিডউইকেটে। তবে বেন ডাকেট বলটি তালুবন্দি করতে পারেননি। এরপর একবার জীবন পান মুশফিকও। জীবন পাওয়া এই দুজনের ব্যাটে দলের লিড ২০০ পেরিয়ে যায়।
একটু পরই অবশ্য ফিরে যান সাকিব। দুই বল আগে ৪ মেরেছিলেন, আদিল রশিদের পঞ্চম বলে প্লেড অন হয়ে বিদায় নেন সাকিব (৮১ বলে ৪১)। বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে ২৩৮, লিড ২১৪। স্কোরবোর্ডে আর কোনো রান জমা না হতে বিদায় নেন মুশফিকও। বেন স্টোকসের বলে স্লিপে অ্যালিস্টার কুককে ক্যাচ দেন অধিনায়ক (২৯ বলে ৯)।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২২০ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ৬৩.৫ ওভারে ২২০ (তামিম ১০৪, মুমিনুল ৬৬,  মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০; মঈন ৫/৫৭, ওকস ৩/৩০, স্টোকস ২/১৩ )।
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৮১.৩ ওভারে ২৪৪ (রুট ৫৬, ওকস ৪৬, রশিদ ৪৪*; মিরাজ ৬/৮২, তাইজুল ৩/৬৫, সাকিব ১/৪১)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ