ভোলা: ভোলার চরফ্যাসন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হাফেজ মাকসুদুর রহমানসহ প্রায় শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন।
শুক্রবার বিকেল ৫টায় ঢাকায় নিউডিওএসএইচ’র বাস ভবনে নাজিম উদ্দিন আলমের হাতে ফুলের তোরা দিয়ে তারা যোগদান করেন
হাফেজ মাকসুদুর রহমান বলেন, বাংলাদেশের গণমানুষের দল বিএনপি। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও চরফ্যাসন মনপুরার থেকে তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম’র প্রতি আস্থা ও বিশ্বাস রেখে বিএনপিতে যোগদান করেছি।
তিনি বলেন, বিএনপি’র আদর্শকে ভালবেসে নাজিম উদ্দিন আলম’র নেতৃত্বে চরফ্যাসনের বিএনপির’র রাজনীতি করবো।
এছাড়া আরো যোগদান করেন বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস বসির মিয়া, চরফ্যাসন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাসন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম সোহেল খান।