• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বড় জয় পেল রংপুর রাইডার্স

রংপুরসিসি ডেস্ক: মোহাম্মদ শাহজাদের ঝড়ো ব্যাটিংয়ে জয় দিয়ে বিপিএলের চতুর্থ আসর শুরু করেছে রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে চিটাগং ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করে। ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

ব্যাট হাতে রংপুরের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন আফগানিস্তানের শাহজাদ। তিনি শুরুতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এ সময়ের মধ্যে ৫২টি বল মোকাবেলা করে ১১টি চার ও ৩টি ছক্কার সমন্বয়ে ৮০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তার সঙ্গে মোহাম্মদ মিথুন ১২ রানে অপরাজিত থাকেন। সৌম্য সরকার ২৩ রান করে আউট হন।

এর আগে চিটাগং ভাইকিংসের ইনিংসে ব্যাট হাতে ডোয়াইন স্মিথ (১০), তামিম ইকবাল (১১), এনামুল হক বিজয় (২৫), জহুরুল ইসলাম (৩), মোহাম্মদ নবী (৫), শোয়েব মালিক (৩০), জাকির হাসান (৯), নাজমুল হোসেন মিলন (১১), তাসকিন আহমেদ (১) ও তাইমাল মিলস ৫ রান করেন।

বল হাতে রংপুর রাইডার্সের সোহাগ গাজী ও রিচার্ড গ্লিসন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন আরাফাত সানী, শহিদ আফ্রিদি ও রুবেল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ