• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্যালন ডি অর জিতলেন রোনালদো

খেলাধুলা ডেস্ক: আবারো ইউরোপের সেরা খেলোয়াড়ের মুকুট নিজের করে নিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। তার প্রতিদ্বন্দ্বি লিওনেল মেসিকে পেছনে ফেলে চতুর্থবারের মত সম্মানজনক ব্যালন ডি’অর পুরস্কার জিতে নিয়েছেন।
গত বছরই ৫ম বারের মত ব্যালন ডি’অর জেতেন বার্সেলোনার মেসি। ভোটাভুটিতে তৃতীয় স্থান অর্জন করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিজম্যান।
বিগত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে সাহায্য করেন রোনালদো। তাছাড়া এ বছরের ইউরো টুর্নামেন্টে শিরোপা জয়ী পর্তুগালের হয়ে তিনটি গোল করেন তিনি।
রোনালদোর ঝুলিতে এখন রয়েছে ২০০৮, ২০১৩, ২০১৪ এবং চলতি বছরের ব্যালন ডি’অর।
তিনি বলেন, ‘আমি ঘুণাক্ষরেও ভাবিনি যে চার চারবার সোনার বল জিতবো আমি। আমি তৃপ্ত। আমি দারুণ গর্বিত এবং খুশি। আমি আমার সকল সতীর্থকে, জাতীয় দলকে, রেয়াল মাদ্রিদকে এবং সকল মানুষকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে এই খেতাব জিততে সাহায্য করেছেন।’
এই মৌসুমে এখন পর্যন্ত দল ও ক্লাবের হয়ে ২০ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি। গত মৌসুমে তার গোল সংখ্যা ৫৪টি। বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ