• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাড়ি বাড়ি গিয়ে কর্মীদের হুমকি, দাবি সাখাওয়াতের

নারায়ণগঞ্জ: বাড়ি বাড়ি গিয়ে নিজের কর্মীদের হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শুক্রবার ২৩ নম্বর ওয়ার্ডের বন্দর রেলওয়ে স্টেশন এলাকা ও সমরক্ষেত্রে গণসংযোগকালে তিনি দাবি করেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নির্বাচনে সেনা মোতায়েন কেবল আমার নিজের দাবি নয়, এটা নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের দাবি।”
তিনি বলেন, “নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আর নির্বাচনের পরিবেশ মন্দের ভাল। এ অবস্থার মধ্যে আমরা জনগণকে নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই।”
সাখাওয়াত বলেন, “২২ তারিখের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর এবং প্রতিযোগিতামূলক দেখতে চাই। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ লক্ষাধিক ভোটে নির্বাচিত হবে’”
তিনি বলেন, “শীতলক্ষ্যা নদীর পানির অবস্থা অত্যন্ত খারাপ। আমি নির্বাচিত হলে শীতলক্ষ্যা নদীতে অগের ঐতিহ্য ফিরে আসবে। যদি সদিচ্ছা ও সৎ উদ্যোগ থাকে তাহলে এগুলো করা সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ