• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

প্রথম ম্যাচেও অনিশ্চিত মোস্তাফিজ!

খেলাধুলা ডেস্ক: ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে দীর্ঘ সাত মাস জাতীয় দলের বাইরে ছিলেন বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। এ সময়ে ঘরের মাঠে বিপিএল ও ইংল্যান্ড সিরিজ হাত ছাড়া হয়েছে।

দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর নিউজিল্যান্ড সফরের জন্য জাতীয় দলে আবারো ফিরেছেন কাটার মাস্টার। কন্ডিশনিং ক্যাম্পে রীতিমত নেটে বোলিং অনুশীলন চালিয়ে গেলেও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া দু’টি প্রস্তুতি ম্যাচের কোনটিতেই খেলেননি তিনি।

প্রস্তুতি ম্যাচে খেলছেন না মোস্তাফিজুর রহমান এমনটা আগে থেকে অনুমান করা গিয়েছিল প্রধান নির্বাচকের কথায়। পর্যাপ্ত ফিট না হওয়া পর্যন্ত ভবিষ্যতের এ কাণ্ডারি প্রতিভাবান পেসারকে ম্যাচ খেলতে নামানো হবে না। এর পরিপ্রেক্ষিতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘আমরা এখনো মোস্তাফিজকে গভীর পর্যবেক্ষণে রেখেছি। এই মুহূর্তে তাকে খেলানোটা বেশি তাড়াহুড়ো হয়ে যেতে পারে। তাই প্রথম ওয়ানডেতে মোস্তাফিজকে নাও দেখা যেতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ