• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশব্যাপী আওয়ামী লীগের র‌্যালি বৃহস্পতিবার

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের ৩য় বর্ষপূর্তির দিনে দেশব্যাপী বৃহস্পতিবার ‘‘গণতন্ত্রের বিজয় দিবস” উদযাপন করবে।
এই উপলক্ষে সংগঠনের জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানী রাসেল স্কয়ারে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও বিজয় র‌্যালি হবে।

বুধবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়,  রাসেল স্কয়ারের সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতউল্লাহ এমপি। সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ওই সমাবেশে আরো বক্তব্য রাখবেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক ও দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
সভা পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদেক খান।
অপরদিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসনাত।
ওই সমাবেশেও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়াও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ।
সভা পরিচালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ।
উল্লিখিত সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এ ছাড়াও দলের সব জেলা, মহানগর, উপজেলা ও থানাসমূহে ৫ জানুয়ারির অনুরূপ কর্মসূচি পালন করবে বলে দলের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দেশব্যাপী ওই কর্মসূচিতেও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

ওবায়দুল কাদের এমপি’র আহ্বান
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।
একই সাথে দেশের সর্বস্তরের জনগণকে গণতন্ত্রের বিজয়ের এই ঐতিহাসিক দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ