• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

‘বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন’

রংপুর: বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বিএনপির কোনো সাংগঠনিক শক্তি বা দক্ষতা এখন আর নেই। তারা এক প্রকার কাগুজে বাঘে পরিণত হয়েছে। তাই তারা কি বললো, আর না বললো- তাতে কিছু যায় আসে না।

সোমবার রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে এরশাদ এ মন্তব্য করেন। এমপি লিটন খুনের ঘটনা উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, সরকার মানুষের উদ্বেগ দূর করতে চুড়ান্ত ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বিএনপির আমলে বিচারককে প্রভাবিত করে আমাকে শাস্তি দেয়া হয়েছে। আশা করি এখন আর তেমনটি হবে না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেয়া হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থী দেবে। তাই এখন প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া চলছে।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদসহ জেলা জাপা নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ