• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |

পাটনারশিপ রেকর্ড সাকিব-মুশফিকের

সিসি নিউজ: বৈরী আবহাওয়ায় প্রথম দিন নিউজিল্যান্ড বোলারদের ভালোভাবেই মোকাবিলা করছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম দুজন মিলে রেকর্ড পাটনারশিপ গড়েছেন। তারা দুজন মিলে ৩০০ রানের পাটনারশিপ পার করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১৫ ওভারে ৪৭৮ রান, চার উইকেট হারিয়ে। সাকিব ১৭৪ ও মুশফিক ১৪৯ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে বড় কোনো সংগ্রহ গড়তে না পারলেও তামিম ইকবাল ও মুমিনুল হকের ব্যাটিং দৃঢ়তায় নিজেদের সক্ষমতা ভালোভাবেই জানান দিয়েছিলেন তারা। দিন শেষে বাংলাদেশের ঝুলিতে জমা পড়েছিল ১৫৪ রান, তিন উইকেট হারিয়ে।

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন সতর্কভাবে শুরু করেন মুমিনুল ও সাকিব আল হাসান। তাঁরা ভালোভাবে এগিয়েও নিচ্ছিলেন দলকে। কিন্তু ৪৪তম ওভারের তৃতীয় বলে মুমিনুল আউট হয়ে গেলেন টিম সাউদির দুর্দান্ত এক বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

মুমিনুল ৬৪ রান করে সাজঘরে ফিরে গেলে দিনের শুরুতেই বাংলাদেশের ইনিংসে একটি ধাক্কা লাগে। শুরুর এই ধাক্কা সামলে পরবর্তী সময়ে বাংলাদেশ শুধু এগিয়েই যায়নি, বড় সংগ্রহও গড়েছে। সাকিব-মুশফিকের সেঞ্চুরিতেই এই বিশাল সংগ্রহ গড়ে সফরকারী দল। পঞ্চম উইকেট জুটিতে দুজনে মিলে দুই শতাধিক রানের জুটি গড়ে দলকে এই বড় সংগ্রেহর পথ দেখায়।
৫১তম টেস্টে মুশফিকের এটি চতুর্থ শতক। ৪৫তম টেস্টে সাকিবও নিজের চতুর্থ শতক গড়েন।

এর আগে প্রথম দিনে তামিম অর্ধশতক করেন। তিনি খেলেন ৫০ বলে ৫৬ রানের দারুণ একটি ইনিংস। অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি ইমরুল (১) ও মাহমুদউল্লাহ (২৬)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ