• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ’লীগ থেকে এমপি রানাসহ চার ভাইকে বহিষ্কার

টাঙ্গাইল: টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদ হত্যা মামলার প্রধান আসামি সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইকে জেলা আওয়ামী লীগে থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে চারজনকে বহিষ্কার করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোহায়েরুল ইসলাম জানান, জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রে আবেদন পাঠানো হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত পেলেই বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।
এ সময় জরুরি সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাভোকেট জোয়াহেরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
২০১৩ সালের ১৮ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদকে হত্যা করে শহরের কলেজ পাড়ায় তার বাসার সামনে ফেলে রাখা হয়।  এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহম্মেদ টাঙ্গাইল মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলা দীর্ঘদিন তদন্তের পর সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ চার ভাইয়ের নাম উঠে আসে। পরে এমপি রানাকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া তার তিনভাইসহ ১৪ জনকে আাসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় এমপি রানা কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ