ঢাকা: নারায়ণগঞ্জে আলোচিত সাতখুন মামলায় রায়ে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের মধ্যে বিচারহীনতার অসহায়ত্ব দূর করতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সাগর-রুনিসহ অন্যান্য হত্যাকাণ্ডেরও এমন দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, অনেকের মনে আশঙ্কা ছিল অন্য মামলার গুলোর যে অবস্থা হয়েছে এই মামলাতেও তাই হবে। কিন্তু সাত খুন মামলার কাঙ্ক্ষিত রায়ে জনগণের মনের আশঙ্কা দূর হয়েছে।