ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সাইফুল আলম নিরবকে সভাপতি এবং সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং মামুন হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যুবদলের কমিটিও ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, যুগ্ম সম্পাদক শরিফ উদ্দিন জুয়েল, সাংগাঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল।
রফিকুল আলম মজনুকে সভাপতি এবং গোলাম মাওলা শাহিনকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে।