• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র ফ্রন্টের র‌্যালি ও সমাবেশ

রংপুর প্রতিনিধি:  ৩৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১.৩০টায় বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন ও লাল পতাকা সজ্জিত একটি র‌্যালি সংগঠনের কারমাইকেল কলেজ টেন্ট থেকে শুরু হয়ে লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানী মোড় ও পাবলিক লাইব্রেরির সামনে থেকে ঘুরে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক ছাত্রনেতা সাদেক হোসেনের সভাপতিত্বে এবং  আশিকুল ইসলাম তুহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর জেলা বাসদের সমন্বয়ক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব কমরেড আব্দুল কুদ্দুস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা, কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক জনক রায়, অর্থ সম্পাদক মৌসুমী আক্তার মৌ, রংপুর সমন্বিত পলিটেকনিক শাখার সভাপতি প্রহল্লাদ রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ