• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অর্ধডজন মামলা নিয়ে বিএনপি নেতা আ. লীগে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব আতাউর রহমান আজ শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাসের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন।

প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সদস্য-সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা, সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগের মামলাসহ অর্ধডজন মামলা রয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় বেলকুচির আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাসের হাতে ফুলের নৌকা দিয়ে আতাউর রহমান আওয়ামী লীগে যোগ দেন। এ সময় মঞ্চে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগে যোগ দেওয়া অন্য নেতাদের রয়েছেন বেলকুচি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, হাসানুল হক রিপন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মাসুদ রানা বাচ্চুসহ উপজেলা বিএনপি, রাজাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ইউসুফী জি খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি পৌরসভার মেয়র আশানূর বিশ্বাস, শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু প্রমুখ।

আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে আতাউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

যোগাযোগ করা হলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ, হত্যাসহ বিএনপি নেতা আতাউর রহমানের বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ