• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

ঢাকা: ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। রোববার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ওই সংবাদবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

শনিবার সন্ধ্যায় হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনার পর আজ কলেজের ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জানান, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় নেতারা গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছেন।
সাময়িক বহিষ্কার হয়েছেন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক নুর আলম ভূঁইয়া রাজু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান ভূঁইয়া শামীম, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ হৃদয়, সামাদ আজাদ জুলফিকার, হিরন ভূঁইয়া, সদস্য শাহরিয়ার রাশেদ, হাসানুজ্জামান মুন্না, রহমতুল্লাহ, রুবেল মণ্ডল, সাদ্দাম হোসেন।

ঢাকা কলেজে ছাত্রলীগে গোলাগুলি
ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মাহমুদুর রহমান সৈকত, আব্দুল আজিজ ফয়েজ, নাইম ইবনে আজাদ, তুহিন, জসিম উদ্দিন, মাইনুল ইসলাম, মিল্টন খন্দকার, রানা ও সুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে দুই ছাত্র আহত হয়। এ সময় কলেজ ক্যাম্পাসে থাকা সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ