• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এই সার্চ কমিটিতে নিরপেক্ষ ইসি গঠন সম্ভব না: ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, “এই সার্চ কমিটি কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে পারবে না।”
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “দলের অনুগত লোক দিয়ে সার্চ কমিটি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে কীভাবে? এটা আমরা প্রত্যাশাও করবো কীভাবে?”
ফখরুল বলেন, “বিএনপি চেয়ারপারসনের অন্যতম দাবি ছিল সরকারের লাভজনক পদে থাকা কোনো ব্যক্তি সার্চ কমিটির প্রধান বা সদস্য হতে পারবেন না। কিন্তু যাকে প্রধান করা হয়েছে তিনি একজন বিচারপতি এবং অন্য সদস্যরাও লাভজনক পদে আসীন।”
তাই এই সার্চ কমিটি কোনোভাবেই কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে পারবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ