• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন মুকুল বোস

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন দলটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস। মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে দলের সভাপতি শেখ হাসিনা উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শ্রী মুকুল বোসকে মনোনয়ন প্রদান করেছেন।

এর আগে গত ১০ জানুয়ারি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোসকে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করে আওয়ামী লীগ।

উল্লেখ্য, ২০০৭ সালে সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিতি পাওয়া মুকুল বোস ২০০৯ সালের সম্মেলনে দল থেকে বাদ পড়েন। সর্বশেষ ২০১৬ সালে দলের ২০তম সম্মেলনের প্রায় আড়াই মাস পর তাকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করেন সভাপতি শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ