• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বার্সেলোনায় যোগ দিলেন রোনালদিনহো

খেলাধুলা ডেস্ক: এক যুগ ধরে বার্সেলোনার সবচেয়ে বড় তারকার সিংহাসনটা আঁকড়ে ধরে আছেন লিওনেল মেসি। তবে বার্সার এই অদম্য পথচলাটা শুরু হয়েছিল ব্রাজিলের রোনালদিনহো হাত ধরে। ২০০৩ সালে রোনালদিনহো যখন বার্সায় এলেন, কাতালান ক্লাবটি তখন দেনার দায়ে জর্জরিত। পয়েন্ট টেবিলের ছয়ে থেকে ২০০১-০২ মৌসুম শেষ করেছে তারা। ১৯৯২ সালের পর থেকে নেই ইউরোপ-সেরার সাফল্য। রিয়াল মাদ্রিদের দাপটে লিগ শিরোপাও আসছে না। এমন সময় জাদুর কাঠি হাতে বার্সাকে বদলে দেন রোনালদিনহো। দুই বছর পরেই বার্সাকে এনে দেন লা লিগার শিরোপা। সেবার ইউরোপ-সেরার খেতাবটাও জিতেছিল তারা। সেই রোনালদিনহোকে আবার ফিরিয়ে আনছে বার্সেলোনা।
তবে বার্সায় এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে রোনালদিনহোকে। কাতালান ক্লাবটির অ্যাম্বাসাডর হয়েছেন ব্রাজিল তারকা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। বিবৃতিতে বলা হয়, ‘রোনালদিনিয়োকে অ্যাম্বাসাডর নিযুক্ত করতে তাঁর সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে টিম বার্সেলোনা। যেখানে দলের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি।’
বার্সায় রোনালদিনহোকে যেসব দায়িত্ব পালন করতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে সাবেক ফুটবলারদের নিয়ে একটি দল গঠন করছে বার্সেলোনা। যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে ক্লাবের পক্ষে প্রচারণা চালাবেন। এ ছাড়া ইউনিসেফের সঙ্গে বার্সা ফাউন্ডেশনের সঙ্গেও কাজ করবেন রোনালদিনহো। আজ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন রোনালদিনহো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ