• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান আজমির

খেলাধুলা ডেস্ক: প্রথম বিভাগ ক্রিকেট লিগে তো বটেই ঢাকা প্রিমিয়ার লিগেই এখন পর্যন্ত কোন ডাবল সেঞ্চুরির দেখা পায়নি বাংলাদেশ ক্রিকেট। হালের তামিম, সাকিব, মুশফিকরা যা পারেননি তাই করে দেখালেন অখ্যাত আজমির আহমেদ। প্রথম বিভাগ ক্রিকেট লিগে উদয়াচল ক্লাবের বিপক্ষে এ কীর্তি গড়েন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এ ওপেনার। হার না মানা ২২২ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন মুন্সিগঞ্জের এ তরুণ।
মঙ্গলবার সাভারের বিকেএসপিতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে অগ্রণী ব্যাংক। সাদ্দাম হোসেনকে নিয়ে ওপেনিং করতে নামেন আজমির। প্রতিপক্ষ দলের শুরুতেই বল হাতে আসেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ভাই মোর্সালিন বিন মর্তুজা। প্রথম বলটা সমীহ করে খেললেও পরের দুই বলে টানা দুইটি চারে নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সূচনা করেন আজমির।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে করে ২২২ রান করেন আজমির। ১৬৮ বল মোকাবেলা করে এ ইনিংস খেলেন তিনি। সমান সংখ্যক ১৬টি করে চার ও ছক্কায় নিজের এ ইনিংস সাজান ২৪ বছর বয়সী এ ক্রিকেটার। আর তার এ ইনিংসে ভর করে ৩৮৩ রানের বড় সংগ্রহই পেয়েছে অগ্রণী ব্যাংক।
উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটেও ডাবল সেঞ্চুরির দেখা মিলেছে মাত্র ছয়বার। প্রথমবার এ কীর্তি গড়েন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচিন টেন্ডুলকার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২০০ রানের ইনিংস খেলেন এ কিংবদন্তী। বাকি পাঁচটির মধ্যে ভারতের আরেক ক্রিকেটার রোহিত শর্মা করেন দুইটি। একটি করে করেছেন ভারতের শেবাগ, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
তবে পুরুষদের আগে নারী ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পান। ১৯৯৭ সালে ভারতের মুম্বাইয়ে ডেনমার্কের বিপক্ষে অস্ত্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক অপরাজিত ২২৯ রানের ইনিংস খেলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ