• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

বিএনপির ২০ নেতার বিরুদ্ধে পরোয়ানা

ঢাকা: বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর থানার নাশকতার একটি মামলায় বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় অজ্ঞাত আসামিরা গাড়ি ভাঙচুর ও বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মোহম্মদপুর থানায় পুলিশ নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ