• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

৩ হাজার রানের ক্লাবে মুশফিক

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩ হাজার রান ক্লাবের সদস্য হলেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম। হায়দারাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে ৮১ রানে অপরাজিত আছেন মুশি। ফলে টেস্ট ক্যারিয়ারে ৩ হাজার রান পূর্ণ হয় মুশফিকুরের।
ভারতের বিপক্ষে টেস্টের আগে মুশফিকুরের ব্যাটিং পরিসংখ্যান ছিলো ৫১ ম্যাচে ৯৪ ইনিংসে ২৯২২ রান। ফলে ৩ হাজারের মাইলফলক স্পর্শ করতে ৭৮ রান প্রয়োজন পড়ে তার। টেস্টে বাংলাদেশ ইনিংসের ১০৪তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাকিয়ে ক্যারিয়ারের ৩’হাজার রান পূর্ণ করেন মুশফিকুর। এই তালিকায় বাংলাদেশের হয়ে আগেই নাম লিখিয়েছিলেন হাবিবুল বাশার, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ