• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

আরাফাত সানির জামিন নামঞ্জুর

সিসি নিউজ: জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

সানির আইনজীবী মুরাদুজ্জামান মুরাদ বলেন, আমরা সানির জামিন আবেদন করেছিলাম ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল তার জামিন আবেদনটি নামঞ্জুর করেন।

এর আগে, ২৬ জানুয়ারি বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সামছুল আলমের আদালতে তার আইনজীবী মুরাদুজ্জামান মুরাদ এ জামিন আবেদন করেন। ট্রাইব্যুনাল জামিন শুনানির জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ