• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্রিকেটকে বিদায় জানালেন আফ্রিদি

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন শহীদ খান আফ্রিদি। এর মধ্য দিয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের ইতি টানলেন পাকিস্তানের বুমবুম খ্যাত এই ক্রিকেটার।
২০১৫ সালের বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন আফ্রিদি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তারও পাঁচ বছর আগে ২০১০ সালে। গত বছর পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন। মাঝে টি-টোয়েন্টিতেও অবসর নিচ্ছেন; এই গুঞ্জন উঠেছিল। তবে এবার আর গুঞ্জন নয়; তা রূপ নিয়েছে বাস্তবে।
ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি তার নেতৃত্বাধীন পাকিস্তান। সঙ্গে যোগ হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার। পাকিস্তান আসর থেকে ছিটকে যায় দ্রুতই। পরবর্তীতে টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টিতে হয়তো আরো কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার কথা ভাবছিলেন আফ্রিদি। কিন্তু পাকিস্তান দলে ফেরার বহু চেষ্টা করলেও নির্বাচকদের নজর কাড়তে পারেননি তিনি। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিলেন।

রবিবার রাতে পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে ২৮ বলে ৫৪ করেন আফ্রিদি। বিদায় বলার জন্য এমন একটা ভালো মুহূর্তের জন্যই হয়তো অপেক্ষায় ছিলেন আফ্রিদি।

এমন পারফরম্যান্সের পর তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছি। আমি আমার ভক্তদের জন্যই খেলি। আর এই টুর্নামেন্টেও হয়তো আরো দুই বছর খেলে যাব। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়। এখন আমার ফাউন্ডেশনটি আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি আমার দেশের জন্য গুরুত্ব এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে খেলেছি।’
১৯৯৬ সালে কেনিয়ার বিরুদ্ধে অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে ৩৯৮টি ওয়ানডে খেলে নামের পাশে যোগ করেছেন ৮০৬৪ রান। সর্বোচ্চ রানের ইনিংস ১২৪। একদিনের ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৩৯৫টি। ৯৮টি টি-টোয়েন্টি খেলে ১৪০৫ রান করেছেন আফ্রিদি; বল হাতে নিয়েছেন ৯৭ উইকেট। ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন আফ্রিদি। রান করেছেন ১১৭৬। সর্বোচ্চ স্কোর ১৫৬। উইকেট দখলে নিয়েছেন ৪৮টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ