• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বেরোবি ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

সিসি ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগ কমিটির স্থগিতাদেশ ১২ দিন পর প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়া হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে আগামী ৩ এপ্রিল বেরোবিতে ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতি গ্রহণ ও সফল করতে সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া হয়। এর ফলে ১২ দিন পর আবারও সচল হলো বেরোবি ছাত্রলীগের কার্যক্রম।

এর আগে গত ৪ মার্চ বেরোবি শাখা ছাত্রলীগের সঙ্গে স্থানীয় পার্ক মোড়ের ব্যবসায়ী-এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বেরোবি ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ