• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্রিকেট দলকে খালেদা জিয়ার অভিনন্দন

সিসি ডেস্ক: স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানোর সুবাদে রবিবার (১৯ মার্চ) কলম্বোতে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এটি ছিল বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। মুশফিকবাহিনীর কৃতিত্বে তাই দেশের শততম টেস্ট ম্যাচটি জয়ের রঙে রঙিন হয়েছে। দেশকে এমন জয় উপহার দেওয়ায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

কলম্বোর মাটিতে বাংলাদেশ দল জয় পাওয়ার পর এক অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেছেন, ‘শ্রীলঙ্কার মতো শক্তিশালী ক্রিকেট দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে-একাগ্রতা ও মনোবল বজায় রাখলে যে কেউ বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছতে সক্ষম হয়। আমি বাংলাদেশি টাইগারদের নিয়ে গর্বিত ও আবেগাপ্লুত। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে আমি দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’
অপর এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ