• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপি মানসিক অবসাদে ভুগছে: জাফরুল্লাহ

সিসি ডেস্ক: পৃথিবীতে কতভাগ মানুষ মানসিক অবসাদে ভোগেন এ বিষয়ে জরিপ প্রকাশ হয়েছে জানিয়ে বিএনিপপন্থী বুদ্ধিজীবী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এই অবসাদ এখন পেয়ে বসেছে বিএনপিকেও। বিএনপিকে এই অবসাদ কাটিয়ে গা ঝাড়া দেয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে এই কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী। সাম্প্রদায়িক উস্কানি দেয়ার অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের চার বছর পূর্তিতে আমার দেশ পরিবার এই সমাবেশের আয়োজন করে।

বিএনপিকে নানা সময় বিভিন্ন পরামর্শ দিয়ে আলোচনার কেন্দ্রে এসেছিলেন জাফরুল্লাহ। বর্তমান সরকারের কট্টর সমালোচকদেরও একজন তিনি। গত কয়েক বছর ধরেই বিএনপিকে কর্মসূচি দেয়ার, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন তিনি।

বিএনপি ঘুমিয়ে আছে এমন মন্তব্য করে জাফরুল্লাহ বলেন, ‘দলের কাউন্সিল হয়ে গেছে এক বছর হলো, এখনো এক নেতার এক পদের নীতি কার্যকর হয়নি। এখনো অনেকে দুইপদে আছেন।’

মঞ্চে উপস্থিত বিএনপি নেতাদেরকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘যদি ২০১৮ সালের ডিসেম্বরে না হয়ে ২০১৯ সালের জানুয়ারিতেও নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত তো?’।

বিএনপি নেত্রী তার দলীয় নানা সভা, বৈঠক বা আলোচনা রাতে করারও সমালোচনা করেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের এখন যাত্রা শুরু হয় রাত নয়টা থেকে। তিনি তো জনগণের নেত্রী। তিনি সকালে নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ দেয়া শুরু করতে পারেননি। এটা মেনে নেয়া যায় না।’

দেশের চার থেকে ছয় কোটি মানুষ খালেদা জিয়ার উপর আস্থা রাখছে- এমন দাবি করে জাফরুল্লাহ বলেন, ‘এমন আস্থা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপরও ছিল। কিন্তু তাকে আমরা গ্রেপ্তারের হাত থেকে রক্ষা করতে পারিনি। তাই এই অবস্থায় খালেদা জিয়াকে মওলানা ভাসানীর দায়িত্ব পালন করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়েও কথা বলেন বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী। তিনি বলেন, ‘আমাদের পানি দরকার। সেটা তিস্তা হোক বা অন্য নদী থেকে হোক। কিন্তু সফর থেকে সীমান্তে কোন লোককে হত্যা করা হবে না- এই ছোট্ট একটি কাগজ নিয়ে আসতে পারলে অর্জন হতে পারতো।’

ঢাকাটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ